ঢাকাTuesday , 3 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বীর মুক্তিযোদ্ধা ছলেমান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

Mahamudul Hasan Babu
November 3, 2026 9:47 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বীর মুক্তিযোদ্ধা ছলেমান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

জানাগেছে, উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের ‎কামদেবপুর গ্রামের উত্তর পাড়ার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছলেমান আলী গত সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন) করেছেন।

‎মঙ্গলবার সকাল ১১ টায় কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানের পূর্বে জাতীয় পতাকা দিয়ে মরদেহ মুড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ শারমিন সুলতানা, ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান, বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলামসহ মহান মুক্তিযুদ্ধের সহযোদ্ধাবৃন্দ। পরে একই মাঠে জানাজা শেষে কামদেবপুর বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।