ঢাকাTuesday , 3 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর কলেজ শিক্ষক দম্পতি থাকেন আরেরিকা। বেতন তোলেন বাংলাদেশে চিকিৎসা ছুটির অযুহাতে বছরকাল প্রবাসে। শিক্ষা অফিস জানে না

Mahamudul Hasan Babu
November 3, 2026 1:23 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে কলেজ শিক্ষক স্বামী স্ত্রী দু’জনই থাকেন আমেরিকা। অথচ বেতন ভাতা উত্তোলন করেন বাংলাদেশে। এমন ভাইরাল তথ্যে গাংনী উপজেলা শিক্ষা অফিস থেকে শুরু করে শিক্ষা পরিবারে তোলপাড়। কলেজ কর্তৃপক্ষ সব জেনেও ঘটনা ধামাচাপা দিতে নানা ফন্দি ফিকির করছে। মিথ্যা চিকিৎসা সেবার নামে ছুটি নিয়ে দীর্ঘ ১ বছর যাবত আমেরিকা প্রবাসে বসবাস করলেও সম্প্রতি তারা স্বল্প সময়ের জন্য কলেজে অনিয়মতান্ত্রিকভাবে যোগদান দেখিয়ে বেতনভাতা উত্তোলন করে পুণরায় আমেরিকা পাড়ি জমিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিশ্বস্তসূত্রে জানা গেছে, গাংনী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত গাংনী মহিলা ডিগ্রী কলেজ। উক্ত কলেজের ‘ইসলামী শিক্ষা’ বিভাগের সহকারি অধ্যাপক ইসাহক আলী (হার্টের প্রব্লেম) অসুস্থতার অযুহাতে ২০২৫ সালের ১লা সেপ্টেম্বর (অর্থ্যাৎ ১/৯/২০২৫ইং) চিকিৎসা ছুটির আবেদন করেন। কলেজ কর্তৃপক্ষ যথানিয়মে ৪ মাসের জন্য চিকিৎসা ছুটি মঞ্জুর করেন। ছুটির নির্ধারিত সময় অতিবাহিত করে তিনি ২০২৬ সালের ১লা এপ্রিল (১/৯/২০২৬ ) তারিখে কলেজে যোগদান দেখিয়ে বিগত বছর ও চলতি বছরের অর্থ্যাৎ ৭ মাসের বেতনভাতা উত্তোলন করে আবারও ১লা সেপ্টেম্বর,২৬ ছুটির আবেদন করে আমেরিকা প্রবাসে ফিরে যান। এমনিভাবে উপজেলার তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের ‘ইসলামের ইতিহাস ’বিভাগের সহকারি অধ্যাপক মিতালী খাতুন অসুস্থতার অযুহাতে বিগত ২০২৫ ইং বছরের সেপ্টেম্বর মাসে চিকিৎসা ছুটির আবেদন করে স্বামীর সাথে আমেরিকা চলে যান। ৪ মাসের জন্য চিকিৎসা ছুটি কলেজ কর্তৃপক্ষ মঞ্জুর করলেও তিনি নিয়ম ভেঙ্গে চলতি বছরের এপ্রিল মাসে কলেজে যোগদান করে অবৈধভাবে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জুলফিকার আলী ভ’ট্টো ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলামকে সুকৌশলে ম্যানেজ করে বিগত সময়ের সমুদয় বেতনভাতাদি উত্তোলন করেন। পরবর্তীতে তিনি আবারও ছুটির আবেদন করে চলতি বছরের ২৩ আগষ্ট তারিখে চিকিৎসা ছুটির নামে কলেজ থেকে আমেরিকা পাড়ি জমান। বর্তমানে দুজনেই আমেরিকাতে বসবাস করছেন।
এব্যাপারে তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলাম এর সাথে আলাপকালে তিনি জানান, আমি বিষয়টি জানি। সরকারি নিয়ম মেনেই আমরা কলেজ কর্তৃপক্ষ বসে আলাপ আলোচনা করে ৪ মাসের জন্য চিকিৎসা ছুটি দিয়েছি।তিনি যথারীতি ফিরে আসলে ১ম মাসের বেতনভাতা সম্পূর্ন পাবেন এবং পরবর্তী ৩ মাসের বেতনভাতা অর্ধেক পাবেন। কিন্তু দেখা গেছে,তিনি নির্ধারিত সময়ের মধ্যে না ফেরত আসলেও তাকে অনিয়মতান্ত্রিকভাবে সমুদয় বেতনভাতা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, পুণরায় ২৩/০৮/২০২৬ ইং তারিক থেকে চিকিৎসার নামে ছুটি নিয়ে আবারও আমেরিকা প্রবাসে চলে গেছেন। তিনি চিকিৎসার অযুহাত দেখালেও কলেজে কোন মেডিকেল রিপোর্ট বা কোথায় তিনি চিকিৎসা নিয়েছেন সেসব ডক্যুমেন্ট জমা দেন নাই। ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মিতালী খাতুনের অনুপস্থিতিতি ক্লাস পরিচালনার জন্য একজন ভলান্টিয়ার শিক্ষক (পারটাইম-খন্ডকালীন) নিয়োগ দেয়া হয়েছে।
একইভাবে গাংনী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম জানান, ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক ইসাহক আলী না থাকায় আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। তবে অপস্যোনাল সাবজেক্ট হিসাবে শিক্ষার্থী সংখ্যা কম থাকায় সেভাবে ক্লাস নেয়া হয়না। তিনি আরও বলেন, ছুটির মেয়াদ শেষে বেতনভাতা কিভাবে পাবেন সেটি আমি ক্লিয়ার না। তবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সহকর্মীদের সুপারিশে আমরা তাকে চিকিৎসা ছুটি দিয়েছি।
এব্যাপারে শিক্ষক ইসাহক আলী আমেরিকা থেকে মুঠোফোনে জানান, আমরা সরকারি বিধি মেনে কলেজে রেজুশেশন করে ৪ মাসের ছুটি নিয়েছি। মেয়াদ শেষ হলে আমরা বিনা বেতনে ছুটি কাটাতে পারি। শিক্ষা অফিসকে জানাতে হয় এটা আমাদের জানা নেই। তবে নিউজ না করার জন্য অনুরোধ জানান।
এনিয়ে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম জানান, কলেজ কর্তৃপক্ষ রেজুলেশন করে কোন শিক্ষককে ছুটি দিতে পারে। তবে কলেজের অধ্যক্ষরা ছলচাতুরী করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে ছুটির বিষয়টি গোপন রেখে কাগজ কলমে ম্যানেজ করে থাকেন। বর্তমানে ইএফটি-এর মাধ্যমে বেতন বিলে টাকা জমা হয়ে থাকে। কলেজ কর্তৃপক্ষ মাসিক বেতন বিলে স্বাক্ষর দিলে সমুদয় ভাতা উত্তোলন করা যায়।
এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান জানান, এমন অভিযোগ যদি পাওয়া যায়। তাহলে লিখিত অভিযোগ পেলে আমরা কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও কলেজের অধ্যক্ষদের সাথে কথা বলে অনিয়ম হলে বিষয়টির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।