পঞ্চগড় প্রতিনিধি:পিরোজপুরের বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা দাফনে জামাত শিবির কর্তৃক বাধা দেয়া ও অসম্মান করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার(০৫ নভেম্বর) বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় -ঢাকা মহাসড়কের একপাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা ইউনিট কমান্ড।
মানববন্ধনে বক্তারা বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি। একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরন করলে সম্মানের সহিত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কিন্তু দুঃখের বিষয় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মৃত্যুর পর তার কবর দিতে বাধা দেয় একটি স্বাধীনতা বিরোধী চক্র। আমরা এর প্রতিবাদ ও ধিক্কার জানাই। যারা এর সহিত জরিত তাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবী করেন তারা।
এসময় জেলা ইউনিট কমান্ডার আবুল কালাম আজাদ,সদস্য সচিব মোজাম্মেল হক,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজম্ম সভাপতি মো.ইউনুস শেখ সহ অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলার পাচ উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন।
