ঢাকাWednesday , 4 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 4, 2026 4:09 pm
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি : তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গাইডলাইন বাস্তবায়নে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা, দোকান মালিক সমিতি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর, বুধবার সকালে সিটি কর্পোরেশন আয়োজনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) সহযোগিতায় সিটির সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সচিব ফিরোজ আল মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, মাহমুদা আক্তার, ইলিশায় রিছিল, নাজরাতুন নাঈম, রুবাইয়া ইয়াসমিন, হাফিজা জেসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: রহমত উল্লাহ, সমাজকল্যাণ কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, লাইসেন্স কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহিনুর ইসলাম, জিসিসির ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা মলয় কুমার দাস, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মিজানুর রহমান, পৌর সুপার মার্কেট কমিটির মো. খলিলুর রহমান, নাটাবের প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর রহমান এবং সাংবাদিক সাব্বির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় ধূমপান এবং তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বিষয়ে বিস্তারিত তুলে ধরে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাটাবের কেন্দ্রীয় প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ আহম্মদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি শওকত সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সকল প্রকার কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান।