ঢাকাThursday , 5 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও ভিডিও ক্লিপ প্রদর্শন

Mahamudul Hasan Babu
November 5, 2026 1:21 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ র‌্যাএির শুভ উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সরাসরি ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে শুভ উদ্বোধনের অনুষ্ঠান মালা প্রদর্শন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এমপি আজ খুলনা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর শুভ উদ্বোধন সরাসরি সম্প্রচারিত করা হয়েছে।
প্রথমেই উপজেলা পরিষদ চত্বর থেকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের নেতৃত্বে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে শুভ উদ্বোধনের ভিডিও চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
র‌্যালি শেষে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাসুদুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা ফয়েজুর রহমান ফয়েজ, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. একরমুল হক , গাংনী উপজেলা প্রকৌশলী রোকুনুজ্জামান , গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহ, গাংনী পৌরসভার সদস্য সচিব প্রকৌশলী শামীম ,পৌরসভার প্রকৌশলী রাজু আহমেদ,গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান ,উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান বাবলু , গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা,প্রমুখ।
গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সুলেরী আলভীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ,জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সন্ধানী স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহনকারী সকলকে নিয়ে র‌্যালি উত্তর শুভ উদ্বোধনীর ভিডিও প্রদর্শন করা হয়।