ঢাকাSunday , 8 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Mahamudul Hasan Babu
November 8, 2026 2:55 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ  মাগুরা প্রতিনিধি: “করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীর অর্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান।গঙ্গা-কপোতাক্ষ ডিগ্রি কলেজের (অবঃ) সহকারী অধ্যাপক ও জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির শিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র, জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সমিতির প্রতিষ্ঠাতা এএসএম সাইফুজ্জামান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আবু নঈমসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন অমি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসানসহ সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।