ঢাকাSunday , 8 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
November 8, 2026 1:40 pm
Link Copied!

আমিনুর রহমানঃযশোরের অভয়নগরে কৃষিজমির মাটি কাটার অভিযোগে বাবু শেখ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার( ৭ অক্টোবর) বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী।
বাবু শেখ ওই গ্রামের আবু মুসা শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, মরিচা গ্রামের বাবু শেখ স্কেভেটর দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটছিলেন। বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে গিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী বলেন, কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। কৃষিজমির শ্রেণি ও প্রকৃতি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা এবং বিক্রির সুযোগ নেই। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় বাবু শেখ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।