রওশন আলম,ডোমার (নীলফামারী)সংবাদদাতাঃ- “করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য আয়োজনের মাধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
রোববার(৮নভেম্বর) বেলা ১১টায় ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, ডোমার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, শাপলা সমবায় সমিতির সভাপতি মনছুর আলী, সমবায়ী ফরিদুল ইসলাম, সমবায়ী জিকরুল হক প্রমূখ। আলোচনা শেষে ৬ সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
