ঢাকাMonday , 9 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
November 9, 2026 6:26 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ ’ এ প্রতিপাদ্যে সামনে রেখে সারা দেশের ন্যায় গাংনীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও গাছের চারা বিতরণ।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুর রহমান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবস টি পালন উপলক্ষে শনিবার সকাল ১০ টার দিকে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান জাতীয় পতাকা ও সমবায় অফিসার মনিরুজ্জামান সমবায় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের শুরুতেই সমবায় সমিতি কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান।
সমবায় অফিস সূত্রে জানা গেছে, গাংনীতে কৃষি সমবায় সমিতি, বিআরডিবি , মৎস্যজীবী , পানি ব্যবস্থাপনা , বহুমূখী সমবায়, ইউনিয়ন বহুমূখী সমবায়সহ ১১৯ টি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে। যার অনেকগুলোয় নিষ্ক্রীয়। সক্রিয় রয়েছে হাতে গোনা ২৫/৩০ টি।
অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন ।
আলোচনা সভা শুরুতেই সাহারবাটি তুফান সমবায় সমিতির উদ্যোগে সমিতির সভাপতি সাইফুল ইসলাম অতিথিদের সম্মানার্থে উত্তরীয় (গামছা) পরিয়ে দেয়।
গাংনী উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্য্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিজানুর রহমান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. অরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার , মুক্তিযোদ্ধা হিসাবউদ্দীন প্র্রমুখ।

এছাড়াও সমবায় দিবসের উপর বক্তব্য রাখেন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবুল কাশেম , গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পরিচালক অধ্যক্ষ আবুল কালঅম আজাদ স্বপন, তুফান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম, ডিজিটাল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক তোফায়েল হোসেন প্রমুখ।

সমবায় সমিতি,চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, নাগদাহ খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, কুমারীডাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি, গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, তুফান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি,সাহেবনগর, পীরতলা, কোদাইলকাটি, কাজীপুর সমবায় সমিতির প্রতিনিধিসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সফল সমবায়ীদের ক্রেষ্ট ও গাছের চারা প্রদান করা হয়।
আলোচনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।