ঢাকাSaturday , 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
November 14, 2026 5:45 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর পল্লী উন্নয়ন ক্লাবের সদস্যবৃন্দের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৩নভেম্বর শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই আব্দুল মালেক, নাকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক বাবু নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম খাঁন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত,সাংগঠনিক সম্পাদক জুয়েল শেখসহ শত শত ফটবল প্রেমিক।

প্রধান অতিথি বলেন খেলাধুলা শরীরকে সুস্থ রাখার  পাশাপাশি মাদকদ্রব্য থেকেও দূরে রাখে। তাই আসুন আমরা মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি।

খেলায় রায়নগর যুব সংঘ সেলিনা আক্কাস বরালদাহকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন হুসাইন ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শান্ত, খেলাটি পরিচালনা করেন আবুল বাসার ও ধারাবিবরণী প্রদান করেন মাসুদর রহমান ও আল মামুন।