ঢাকাFriday , 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান: চার লাখ টাকার ইয়াবাসহ চার কারবারি গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
November 13, 2026 11:40 am
Link Copied!

​রোকনুজ্জামান সবুaজ জামালপুরঃজামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা চক্রের চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২ দেওয়ানগঞ্জ)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

​গত বৃহস্পতিবার (১২নভেম্বর) রাতে জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া মডেল মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

এ সময় তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা বড়ি এবং যোগাযোগে ব্যবহৃত ৩টি বাটন মুঠোফোন জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন,পাবনা জেলাআব্দুল খালেক(৩৩),নারায়ণগঞ্জ জেলা,রনি(৩০) ঠাকুরগাঁও জেলা,খাদিজা বেগম (১৯) এবং
গাজীপুর জেলা,বাবুল (৪৫)।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে জামালপুরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছিলেন।

​এ বিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান,মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​ডিবি-২ (দেওয়ানগঞ্জ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান,এ ঘটনায় শুক্রবার (১৩নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।