ঢাকাFriday , 13 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রবাসী খোকন!

Mahamudul Hasan Babu
November 13, 2026 11:38 am
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কিছু মানুষের চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, গোটা এলাকার জন্যই অপূরণীয় ক্ষতি। কাউনিয়া উপজেলার হরিশ্বর রেল কলোনি এলাকার সকলের প্রিয়, সবার পরিচিত মুখ শাহজাহান আলী খোকন (৫৭) আর নেই। সবাইকে কাঁদিয়ে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গত বৃহস্পতিবার বিকেলে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে তাঁর বাড়িতে ছুটে আসেন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার সকাল ১০টায় রেলবাজার মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুধীজনসহ এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। প্রিয় মানুষটির বিদায়ে সবার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল হারানোর বেদনা। জানাজা শেষে কাউনিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
খোকন ছিলেন একজন সদালাপী, আন্তরিক ও পরোপকারী মানুষ। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক কর্মকা-ের সঙ্গে তিনি নিবিড়ভাবে জড়িত ছিলেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সামাজিক কর্মকা-ে তাঁর অংশগ্রহণ তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। তাঁর এমন অকাল প্রয়াণে হরিশ্বর রেল কলোনিবাসী একজন আপনজনকে হারালেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মানুষ চলে যায়, কিন্তু তাঁর ভালোবাসা, স্মৃতি ও মানবিক কাজগুলো থেকে যায় মানুষের হৃদয়ে। শাহজাহান আলী খোকনও বেঁচে থাকবেন তাঁর প্রিয়জন ও এলাকাবাসীর স্মৃতিতে।