ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে বাড়ির ছাদ থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Mahamudul Hasan Babu
November 17, 2026 11:07 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে বাড়ির ৩ তলা ছাদ থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু বিরল পৌর এলাকার হুসনা রুমানা স্কেলের দক্ষিণ পাশে সংলগ্ন মোয়াজ্জেম হোসেন মঙ্গলু এর ছেলে রায়হান বাবু (৭) ।
সোমবার দুপুর ২টার দিকে বাড়ির ৩ তলা ছাদ থেকে সে নিচে পড়ে গেলে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে দ্রুত বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষনিক ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ এর সুরতহাল করছিল।
শিশু রায়হান বাবু’র মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।