ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে সার ডিলারদের নীতিমালা নিয়ে অবহিতকরণ সভা

Mahamudul Hasan Babu
November 23, 2026 1:37 pm
Link Copied!

আমিনুর রহমানঃ যশোরের অভয়নগরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬-এর বিধিবিধান সম্পর্কে ডিলারদের অবহিত করতে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার সব সার ডিলার অংশ নেন।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা।
এ ছাড়া উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট, কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন মোল্যা এবং ব্যবসায়ী কামরুল ইসলাম।
সভায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যদের পাশাপাশি বিসিআইসি ও বিএডিসির ৩৭ জন প্রতিনিধি এবং উপজেলা ও পৌর এলাকার নবনিযুক্ত ৯ জন সার ডিলার অংশ নেন।