মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন দেবাশীষ বসাক। তাঁর আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার।এ সময় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি),শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।নবাগত ইউএনও দেবাশীষ বসাকের যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। তাঁর দায়িত্ব পালনের মধ্য দিয়ে শরণখোলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা করেন উপস্থিত ব্যক্তিরা।
