ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় তুচ্ছ ঘটনায় এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ

Mahamudul Hasan Babu
November 23, 2026 1:49 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেদী হাসান (নাম) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মোশারফ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন মেহেদীর ভাই আবু সাঈদও।

আহত মেহেদী হাসান ও আবু সাঈদ একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। অভিযুক্ত মোশারফ হোসেন ওই গ্রামের আনসার দফাদারের ছেলে।

আহত আবু সাঈদ জানান, তিনি ও তাঁর ভাই মাঠে ঘাস কাটতে যান। এর আগে গতকাল মোশারফ হোসেন তাঁর জমির পাশে কিছু ঘাস কেটে রেখেছিলেন। আজ তাঁরা ওই জমির পাশেই ঘাস কাটছিলেন। এ সময় মোশারফ হোসেন সেখানে এসে তাঁদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে মোশারফের হাতে থাকা হাসুয়া দিয়ে তাঁর ভাই মেহেদী হাসানের মাথায় কোপ মারেন বলে অভিযোগ করেন আবু সাঈদ। এ সময় তাঁকেও ধাক্কাধাক্কি করে হাতে কোপ দেওয়া হয় বলে তিনি জানান।

পরে গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।