আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের কোটপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমন (৩০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় হুমায়ুন কবির (৪০) নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুরে শহরের কোটপাড়া এলাকায় সড়ক বিভাগের (সওডাপ) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন মেহেরপুর শহরের বোসপাড়া এলাকার বাসিন্দা এবং বাবুল হোসেনের ছেলে। তিনি কুমারখালী গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ছিলেন। আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আবুল খায়েরের ছেলে।
