ঢাকাSunday , 29 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 29, 2026 10:41 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার ৩নং দীঘা ইউনিয়নের কুমরুল বটতলা বাজার সংলগ্ন “মীম ব্রিকস” নামক অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভাটরা ও কুমরুল গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তফসির উদ্দিন, আহম্মেদ চৌধুরী, ইটভাটার জমির মালিক এনামুল খায়রুল শিকদার, মোঃ মারুফ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করে বলেন, ইটভাটার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে আশপাশের বসতবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া স্থানীয়রা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।
তারা আরও জানান, ইটভাটার জমির ওপর দিয়ে ফসল নেওয়াকে কেন্দ্র করে খায়রুল নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টরা বিভিন্ন সময়ে জোরপূর্বক জমি দখল, মাটি কাটা এবং ফসলি জমিতে পুকুর খননের মতো কর্মকাণ্ডে জড়িত।
বক্তারা দ্রুত ইটভাটাটি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উক্ত ইটভাটার মালিক নাগড়া গ্রামের বাসিন্দা আওয়াল মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লা বলে জানা গেছে ।