মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে গভীর রাতে মদ খাওয়া অবস্থায় পুলিশের হাতে সুলতান আহমেদ নামের এক প্রবাসীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত ঐ ব্যক্তি শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামের মৃত গোলজার মোল্লার ছেলে। সে ফ্রান্স প্রবাসী বলে জানা গেছে।
জানা যায়, সুলতান আহমেদ প্রতারণার আশ্রয় নিয়ে ইন্ডিয়া গিয়ে ভুয়া নাগরিক সেজে নিজের নাম পরিবর্তন করে রাম নামে ইন্ডিয়ান পাসপোর্ট বানিয়েছেন। এরপর সেই রাম নামে ফ্রান্সে প্রবেশ করেন। এবং প্রতিবার দেশে এসে ম দ নিয়ে এলাকায় বিক্রি করেন।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় ম দ খাওয়া অবস্থায় তাকরে আটক করা হয়। এসময় তার কাছ থেকে কেরু এন্ড কোং এর আনুমানিক ৩০০ মিলি মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
