ঢাকাSunday , 29 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনান  সুন্দরবনের বাঘ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান বক্তাদের।

Mahamudul Hasan Babu
March 29, 2026 2:20 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটে সুন্দরবনের বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বন বিভাগের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গনমাধ্যম কর্মী ও বন নিয়ে কাজ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
বাঘ সংরক্ষণ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঘ বিশেষজ্ঞ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ।
সুন্দরবন রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বনের বাঘ সংরক্ষণে আইনের প্রয়োগ করতে হবে। অপরাধীদের ধরলে তাদের ছাড়ানোর জন্য প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ রোধ করতে হবে। বন আমাদের রক্ষা করে তাই বনকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
বাঘ বিশেষজ্ঞ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, সুন্দরবন রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বনের বাঘ সংরক্ষণে আইনের প্রয়োগ করতে হবে। অপরাধীদের ধরলে তাদের ছাড়ানোর জন্য প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ রোধ করতে হবে। বন আমাদের রক্ষা করে তাই বনকে রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাঘ সংরক্ষণ সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।