ঢাকাFriday , 3 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক এর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
April 3, 2026 3:34 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক মো: আশরাফ উল হক এর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস,সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, আব্দুল মালেক রেজা,সাংবাদিক মিজানুর রাকিব,সাবেরা ঝর্ণা,আবু হানিফ, মাহফুজুর রহমান বাপ্পী,আবু নইন,হাসান আল মাহমুদ ও জুয়েল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: ছরোয়ার হোসেন বাদল,বিশিষ্ট সমাজ কর্মী রিয়াজুল ইসলাম রিয়াজ।