ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরল পৌরএলাকার বিভিন্ন কাজের দাবীতে পৌর প্রশাসক বরাবরে আবেদন।

Mahamudul Hasan Babu
April 6, 2026 1:25 pm
Link Copied!

এম,এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরল পৌর এলাকায় বিভিন্ন কাজের দাবিতে পৌর প্রশাসকের নিকট আবেদন করেছেন এলাকাবাসী।
দাবিগুলোর মধ্যে হল বিভিন্ন স্থানে অকেজো সড়কবাতি বা স্ট্রিট লাইট মেরামত, অকেজো সিসিটিভি ক্যামেরা সচল করন ও গুরুত্বপূর্ণ স্থানে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মশার উপদ্রব হ্রাসে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ।
সোমবার দুপুরে এলাকাবাসীর পক্ষে আবেদন পত্রটি দাখিল করেন , পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান।
এ সময় পৌর বিএনপির ভারঃ সভাপতি আসাদুল হক হিরা, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন।
আবেদন পত্রটি সদয় অবগতির জন্য দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক-এর বরাবরে অনুলিপি প্রদান করা হয়েছে।