ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
April 6, 2026 2:36 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনধি ; মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ৬ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে সভায় আগামী ১বৈশাখ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করে সারা শহর প্রদক্ষিন শেষে স্থানীয় নোমান ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুদিন ব্যাপী বৈশাখী মেলা সহ নানান কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় জেলা পরিষদ প্রশাসক আলী আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শিশু একাডেমীর কর্মকর্তা ইকবাল তালুকদার, জেলা কালচারাল কর্মকর্তা পার্থ প্রতিম, জেলা জাসাস আহবায়ক কাজী মিহির, জেলা এন এস আই সহকারী পরিচালক রাজিব হাসান বক্তব্য রাখেন। বক্তারা এবারের ১ বৈশাখ সকলের অংশ গ্রহনের মাধ্যমে প্রানবন্ত ভাবে উদযাপনের প্রতি গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক ১বৈশাখের সকল কর্মসুচি সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহবান জানান।