ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি সংকটে ইসলামপুরে সড়ক অবরোধ আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি

Mahamudul Hasan Babu
April 6, 2026 1:28 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির প্রতিবাদে জামালপুর-এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিক,মোটরসাইকেল চালক ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৬এপ্রিল) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ডিজেল ও অকটেনের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। ফলে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করে জনজীবনে স্থবিরতা নেমে আসে।
আজ সোমবার সকালে তেল সংগ্রহে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ চালকরা ইসলামপুর পৌরসভা টংগের আলগা ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারীদের দাবি,কিছু অসাধু পাম্প মালিক জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
ঘটনার ফলে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।