ঢাকাTuesday , 14 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের মানুষ আর আগের অবস্থানে থাকবে না,তারা সুখে শান্তিতে অবস্থানে থাকবে..প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

Mahamudul Hasan Babu
April 14, 2026 3:45 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বেসরকারী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বক্তব্য বলেছেন, কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষেই ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করলো বিএনপির সরকার। কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ,সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়,ফসল বিক্রি,সহজ শর্তে কৃষিঋণ,বিমাসহ আরও বেশকিছু সুবিধা পাবেন।
মঙ্গলবার(১৪এপ্রিল) দুপুরে জামালপুরে ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরোও বলেন,বাংলাদেশের মানুষ আর আগের অবস্থানে থাকবে না,তারা সুখে শান্তিতে সমৃদ্ধ অবস্থানে থাকবে। মাত্র দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী তার নির্বাচনী  ইশতেহার অনুযায়ী,ফ্যামেলি কার্ড,খাল খনন,কৃষক কার্ড বিতরণ করছেন। অনেকেই বলেছিল এসব নিতে টাকা লাগবে কিন্তু আজ দেখেন মধ্যস্থকারী ছাড়াই আজ উপকার ভোগীদের কাছে টাকা চলে যাচ্ছে।
কৃষি কার্ড বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে ইসলামপুর আসনের এমপি  সুলতান মাহমুদ বাবু,জামালপুর সদর আসনের এমপি শাহ মো.ওয়ারেছ আলী মামুন,মেলান্দহ,মাদারগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল,পুলিশ সুপার ফারহানা ইয়াছমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।