এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে।
১লা বৈশাখ মঙ্গলবার সকালে বিরল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বাংলার ঐতিহ্য ও বৈচিত্র তুলে ধরে উপজেলা চত্বর হতে এক বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বৈশাখী শোভাযাত্রার সম্মুখ সারিতে অংশ গ্রহন করেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা নির্বাহী কর্কমর্তা জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রবীর বিশ্বাস, বিরল থানার অফিসার ইনচার্জ আল ইমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ ও সহ-সভাপতি এড. আব্দুল বাকী। এসময় নানারঙে সেজে শোভা যাত্রায় অংশ নেন, বিরল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবংবিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে বিরল উপজেলা পরিষদ চত্বরের উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, বিরল থানার অফিসার ইনচার্জ আল-ইমরান, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।
বর্ণাঢ্য আয়োজনে বিরল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবংবিভিন্ন শ্রনী পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পান্তা-ইলিশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বৈশাখী আমেজে নতুন বছরকে বরণ করে নেয়া হয়।
পরে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বক্তব্য রাখেন।
