ঢাকাSaturday , 18 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুইজন আহত সহ একজনের মৃত্যু

Mahamudul Hasan Babu
April 18, 2026 11:55 am
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে ধান কাটতে গিয়ে শনিবার ১২ টায় কাল বৈশাখী ঝরের কবলে পরে বজ্রপাতে দুইজন আহত সহ একজন মৃত্যু বরন করেছে।
স্থানীয় সূত্রে জানা জায়, চকিয়াচাপুর গ্রামের সামনে টগার হাওরে ধান কাটতে
গিয়ে বজ্রপাতের কবলে পরে মোঃ হাবিবুর রহমান( ২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি পাইকুরাটি ইউনিয়নের বড়ই হাটি গ্রামে। সে বজলু রহমানের ছেলে। একি সময় চকিয়াচাপুর গ্রামের আব্দুল কাইউম (২৫) ও অমর হোসেন( ২০) বজ্রপাতে আহত হয়েছেন। তারা দুইজন প্রাথমিক চিকিৎসা শেষ বাড়িতে চলে এসেছে।