ঢাকাWednesday , 29 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

Mahamudul Hasan Babu
April 29, 2026 9:46 am
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ জিবলু মোল্যা (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

(২৮ এপ্রিল) মঙ্গলবার উপজেলার বিনোদপুর ইউনিয়নে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক জিবলু মোল্যা মাগুরা সদর উপজেলার ভিটেসাইর গ্রামের মৃত মাজেদ মোল্যার
পুত্র ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় জিবলু মোল্যার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।