ঢাকাWednesday , 29 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিজেল সরবরাহে সওদাগর ট্রেডার্স বিশেষ উদ্যোগ: ভোগান্তিহীন সেচে স্বস্তিতে কৃষক

Mahamudul Hasan Babu
April 29, 2026 9:56 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর চলমান বোরো মৌসুমে ফসলের মাঠের সেচ কাজ নির্বিঘ্ন করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সওদাগর ট্রেডার্স।

সরকারি সরবরাহের পাশাপাশি তার ব্যক্তিগত বিশেষ তদারকি ও ব্যবস্থাপনায় এলাকায় ডিজেল সরবরাহ এখন সম্পূর্ণ ভোগান্তিহীন। ফলে জ্বালানি তেলের জন্য কোনো ধরনের হয়রানি ছাড়াই কৃষকরা তাদের জমিতে নিরবচ্ছিন্ন পানি সেচ দিতে পারছেন। এছাড়াও বিভিন্ন হাট-বাজারে দোকান বিদ্যুৎ না থাকলেও আলোকিত হচ্ছেন ব্যবসায়ীরা সুযোগ সুবিধা পাচ্ছেন।

​সওদাগর মহতী উদ্যোগ সেচ মৌসুমে ডিজেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় অনেক সময় কৃত্রিম সংকটের আশঙ্কা থাকে। কিন্তু সওদাগর ট্রেডার্স ব্যক্তিগত হস্তক্ষেপে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তাহারা নিজস্ব উদ্যোগে বাঘা বাড়ী

ডিপো থেকে ডিজেল সংগ্রহ নিশ্চিত করেন। আর যাতে এলাকায় তেলের কোনো ঘাটতি তৈরি না হয়। তেলের পাম্পে দীর্ঘ লাইন কিংবা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দিন শেষ। অত্যন্ত সুশৃঙ্খলভাবে কৃষকরা হাতে ডিজেল পাচ্ছে। ডিজেলের দুশ্চিন্তা দূর হওয়ায় গ্রামীণ জনপদে বইছে আনন্দের হাওয়া। মনোরম পরিবেশে কৃষকরা এখন শুধু ফসলের পরিচর্যায় মনোনিবেশ করতে পারছেন।

​মাঠে কর্মরত একজন কৃষক বলেন,”আগে ডিজেলের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা তেলে পাম্পে দুয়ারে দুয়ারে ঘুরতে হতো। কিন্তু সওদাগর ট্রেডার্স উদ্যোগের ফলে এবার আমরা কোনো টেনশন ছাড়াই তেল পাচ্ছি। সময়মতো পানি দিতে পারছি—এটাই আমাদের বড় শান্তি।”

কৃষকরা আশা করছেন,ডিজেল সরবরাহের এই ধারা বজায় থাকলে এবার তারা সোনালী ফসল নিয়ে হাসিমুখে ঘরে ফিরতে পারবেন।