মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মেহেদী হাসান রাব্বীসহ ১০ শহীদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাপ মাগুরা শহরের রাজপথ।
২৯ এপ্রিল (বুধবার) বেলা ১১ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ছাত্র জনতা ও শহীদ পরিবার একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ শেষে জেলা আদালত ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শহীদ রাব্বীর স্ত্রী বলেন, আমি আমার বাচ্চা নিয়ে বর হত্যার বিচার চাইতে এসেছি। মাগুরাবাসী আপনারা চুপ কেন? জেলা বিএনপি আপনারা চুপ কেন? রাব্বি হত্যার বিচার না হলে আর রাব্বি জন্ম নিবে না।
সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা সকল শহীদদের খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।
