মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবীতে আগামী ২ মে ২০২৬ শনিবার মাগুরায় গণমিছিল বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।
২৯ এপ্রিল বুধবার বিকালে দোয়ারপাড়াস্থ জেলা জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াত এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য অধ্যাপক এমবি বাকের সাংবাদিকদের জানান, নির্বাচন পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কোন উদ্যোগ নেই সরকারের। সরকার এখন উল্টো পথে হাঁটছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই।
৫ আগস্টের পর থেকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে শহিদের রক্ত বৃথা যাবে। তাই আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন হউক। তাই আগামী ২ মে শনিবার সকাল ১০ টায় সকল জেলা শহরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোট সারাদেশে গণ মিছিলের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
