ঢাকাWednesday , 29 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীর তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

Mahamudul Hasan Babu
April 29, 2026 2:50 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মো: তরিকুল ইসলাম কে বিদায় সংবর্ধনা দিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ওই বিদ্যালয় মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌকস আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। প্রতিষ্ঠানটির ভারপপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো: কামরুল হাসানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ এবং সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত প্রধান শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলীর সদস্যগণ। উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক ১৯৯১ সাল থেকে তার চাকুরী জীবন শুরু করে সম্মানের সহিত অবসরে গেলেন। আমন্ত্রিত অতিথি মহোদয়গণ এবং শিক্ষার্থীরা বিদায়ী প্রধান শিক্ষককে সম্মামনা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।