রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধ : কুড়িগ্রামে পা ও মুখ দিয়ে কম্পিউটার কম্পোজ করে পরিবারের অন্ন জোটান বিদ্যুত দূর্ঘটনায় দুই হাত ও এক পা হারানো আসিক আহমেদ। তার কৃত্রিম দু’ হাত লাগাতে পারলে ব্যবসায় সফলতার স্বপ্ন বুনছেন।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বামনপাড়া গ্রামের দরিদ্র পরিবারে জন্ম। দুই ভাই ও এক বোন। দরিদ্র পিতা রফিকুল ইসলাম ইটভাটায় কাজ করে। ছোট বোন রুমা খাতুন অষ্টম শ্রেণিতে পড়েন। আসিক মুখ ও পা দিয়ে কম্পিউটার কম্পোজ ও ইন্টারনেটের কাজ করে আর ভাই রাসেল চানান ফটোকপি মেশিন। প্রতিদিনের আয়ে চলছে সংসার। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুত নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় দৈনিক মজুরিতে লাইনম্যান সহকারীর কাজ করতেন আসিক। ২৬নভেম্বর ২০১৯সালে বিদ্যুত দুর্ঘটনায় হারায় দুই হাত, এক পা। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে একাধিকবার আবেদন করে আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত। ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা শেষে একটি কৃত্রিম পা লাগান। ৬মাস পরে হয়ে যায় পরিবারের বোজা। জীবন সংগ্রামে লড়াকু সৈনিক আসিক আহমেদ ২০২১সালে নাগেশ্বরী পল্লী বিদ্যুত জোনাল অফিস সংলগ্ন ভারা দোকানে বৈদ্যুতিক সরঞ্জায়ের দোকান দেয়। মুখ ও পা দিয়ে কম্পিউটার কম্পোজ ও করছেন ইন্টারনেট, ওয়াইফাইয়ের কাজ। আসিকের কৃত্রিম হাত লাগাতে পারলে ব্যবসায় সফলতা আসবে।
স্থানীয় গোলজার রহমান ও মশিউর রহমান বলেন, পল্লী বিদ্যুত নাগেশ্বরীর আওতায় দৈনিক মজুরিতে লাইনম্যান সহকারীর কাজ করতেন আসিক এবং বিদ্যুত দূর্ঘটনায় দুই হাত ও এক পা হারাধ। মুখ ও পা দিয়ে কম্পিউটার কম্পোজ ও করছেন ইন্টারনেট, ওয়াইফাইয়ের কাজ করে চলছে সংসার।
ভুক্তভোগী আসিক আহমেদ বলেন, পল্লী বিদ্যুতের নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় দৈনিক মজুরিতে লাইনম্যান সহকারীর কাজ করতেন। বিদ্যুত দুর্ঘটনায় হারায় দুই হাত, এক পা। বিগত সরকারের সময়ে আবেদন করেও আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত। জমি বিক্রি করে একটি কৃত্রিম পা লাগালেও কৃত্রিম হাত লাগাতে পারলে ব্যবসায় সফলতা আসবে। উধ্বতর্ন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
আসিকের ছোট ভাই রাসেল মিয়া বলেন, আমাদের দরিদ্র পরিবারে দুই ভাই ও এক বোন। বাবা ইটভাটায় কাজ করে। ছোট বোন অষ্টম শ্রেণিতে পড়ে। বড় ভাই আসিক মুখ ও পা দিয়ে কম্পিউটার কম্পোজ ও ইন্টারনেটের কাজ করে আর আমি চালাই ফটোকপি মেশিন। প্রতিদিনের আয়ে চলছে সংসার।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
