ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংপুরে কৃষকের ধান নষ্ট ও মারপিটের অভিযোগ বিপাকে অসহায় কৃষক মাহমদ আলী।

Mahamudul Hasan Babu
May 1, 2026 2:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দ্বীনেরটুক গ্রামে ফসলি জমিতে ট্রাক্টর দিয়ে বোরো ধান নষ্টের প্রতিবাদ করায় এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তি মোঃ মাহমুদ আলী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে নালিশি মামলা দায়ের করেছেন।

মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মাহমদ আলী ব্যক্তিগত কাজে মনসুর আলীর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি দেখতে পান, সামারগাঁও গ্রামের কালা ওয়ারিছের ছেলে সমর আলী ট্রাক্টর দিয়ে ফসলি জমির বোরো ধান নষ্ট করছেন।

এ ঘটনায় প্রতিবাদ করলে সমর ক্ষিপ্ত হয়ে মাহমদ আলীর ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, সমর আলী বাঁশের লাঠি দিয়ে মাহমদ আলীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে দোয়ারাবাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

ভুক্তভোগী মাহমদ আলী জানান, আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। কিন্তু তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বাদীর আইনজীবী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেবেন বলে আশা করা হচ্ছে।