ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মে দিবস পালিত

Mahamudul Hasan Babu
May 1, 2026 2:56 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষে সংগঠনের সভাপতিগনের নেতৃত্বে পৃথক পৃথক র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে নিজ নিজ কার্যালয়ে মিলিত হয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হন শ্রমিকরা। স্ব-স্ব সংগঠনের সভাপতিগনের সভাপতিত্বে পৃথক পৃথক আলোয়চনা সভায় শ্রমিক নেতাগণ শ্রমিকদের ন্যায্য মুজুরী আদায়ে সকলকে একতাবদ্ধ থাকা সহ মালিক পক্ষের অন্যায় দাবীর বি-পক্ষে অবস্থান নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। উল্লেখ্য, মোঃ আকতার হোসেনের নেতৃত্বে রিক্সা শ্রমিক ইউনিয়ন, মোঃ হায়দার আলী বকুলের নেতৃত্বে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ট ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, মোঃ আলমের নেতৃত্বে হোটেল শ্রমিক ইউনিয়ন, মোঃ মসলিম উদ্দীনের নেতৃত্বে নির্মান শ্রমিক ইউনিয়ন, মোঃ মেরাজ উদ্দীনের নেতৃত্বে দর্জি শ্রমিক ইউনিয়ন, মোঃ মসলিম উদ্দীনের নেতৃত্বে কুলি শ্রমিক ইউনিয়ন, মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন ওই সমস্ত র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন। এছাড়াও আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম সকল সংগঠনের অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।