ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের বৃষ্টিতে ডুবছে ধান-ভুট্টা ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

Mahamudul Hasan Babu
May 1, 2026 3:01 pm
Link Copied!

রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধ : কুড়িগ্রামে ৬দিন থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বর্ষন ও বিস্তীর্ণ বিভিন্ন নিম্নাঞ্চল, চরাঞ্চলের পাকা বোরো ধান ও ভুট্টার খেত পানিতে তলিয়ে গেছে। মেঝো ঝড়ের তাণ্ডবে গাছপালা, ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উত্তরের জেলা কুড়িগ্রাম দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলাসহ ১৬টি নদ-নদীর বেষ্টিত এবং সাড়ে চার শতাধিক চলাঞ্চল ও নিম্নাঞ্চলের জমিতে প্রান্তিক চাষীরা আগাম বোরো ধান চাষাবাদ করেন এবং পাকতে শুরু করেছে বোরে ধান। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গত ৬দিন থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টির পানিতে কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ি, উলিপুর, চিলমারী, রাজারহাট, রৌমারী ও রাজিবপুর ইউনিয়নের চলাঞ্চল ও নিম্নাঞ্চলের পাকা বোরো ধান ও ভুট্টার খেত তলিয়ে যাচ্ছে। মেঝো ঝড়ের তাণ্ডবে গাছপালা, ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়-বৃষ্টির ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকেরা। পেকে যাওয়া ধান ও কাটার উপযোগী ভুট্টাও পানির নিচে চলে গেছে। যারা ফসল তুলেছেন তারাও রোদের অভাবে ঘরের ফসল শুকাতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পদ্মারচর এলাকার ফজলুল হক, জহুরুল ইসলাম বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চলাঞ্চল ও নিম্নাঞ্চলের পাকা বোরো ধান ও ভুট্টার খেত পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্তের আশঙ্কায় আছি। ঝড় তুফানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাইফুর রহমান মাস্টার, মিনারুল ইসলাম বলেন, বামনডাঙ্গা ইউনিয়নের চারিদিকে দুধকুমর নদী বেষ্টিত। টানা বৃষ্টি আর ঝড় তুফানে বোরো ধান সহ অনেকের ঘরবাড়ি ঝড়ের তান্ডবে ক্ষতি হয়েছে।

নাগেশ্বরীর বল্লবেরখাস ইউনিয়নের কামারের চর এলাকার আব্দুল হাকিম, শহিদুল ইসলাম বলেন, গঙ্গাধর নদী বেষ্টিত কামারের চর। রাতে হঠাৎ ঝড় তুফানে এ এলাকার কয়েকটি বাড়িঘরের টিনের চাল ভেঙ্গে গেছে। নিম্নাঞ্চলের পাকা বোরো ধান ও ভুট্টার খেত পানিতে তলিয়ে যাচ্ছে। আমরা বন্যা আতঙ্কে আছি।

কুড়িগ্রাম জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বর্তমান মৌসুমে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, বৃষ্টির কারণে দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলাসহ সব নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে। তিনি আরো বলেন, বৃষ্টি অব্যাহত থাকলে এবং উজান থেকে পাহাড়ি ঢল নামলে আকস্মিক বন্যা হতে পারে। নদীর চরে এর মধ্যেই ফসলি জমি তলিয়ে গেছে।

কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজীর রহমান জানান, বেশি দুর্যোগপূর্ণ উপজেলা চিলমারী, রৌমারী রাজিবপুরে আগাম বরাদ্দ দেওয়া আছে। অন্য ছয়টি উপজেলার ঝুঁকিপূর্ণ তালিকা শেষে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি সহায়তা দেওয়া হবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, নিম্নাঞ্চলের বোরো ধান ও ভুট্টার খেতে পানি জমেছে। কৃষকেরা অনেক জায়গায় ফসল কাটতে পারছেন না। রোদ না থাকায় ধান-ভুট্টা শুকানো যাচ্ছে না। এতেও ফসল নষ্ট হওয়ার ঝুঁকি আছে।