ঢাকাSaturday , 2 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনে যুবকের ৬ মাসের কারাদণ্ড, ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Mahamudul Hasan Babu
May 2, 2026 8:59 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার খানমরিচ এলাকায় পরিচালিত অভিযানে মো: রাজিব ফকির (২৪), পিতা- মো: রফিকুল ফকির, সাং- খানমরিচ পূর্বপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে আটক করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।