ঢাকাSaturday , 2 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের ওষুধ পানিতে ভাসছে 

Mahamudul Hasan Babu
May 2, 2026 8:58 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ। কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় ঔষধ ভাসতে দেখে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভে সৃষ্টি হয়েছে।
শনিবার(২মে) সরেজমিনে দেখা গেছে,উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসছে। এসব ওষুধ ভাসমান অবস্থায় থাকার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা আলোচনা চলছে। সরকারি স্বাস্থ্যসেবায় বরাদ্দ এসব ওষুধ কীভাবে ডোবায় এলো তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ ভাসতে দেখতে পাই। ডোবাতে সরকারী ঔষধ ভাসছে অথচ আমরা চাহিদা মত চিকিৎসা সেবা ও ঔধধ পাইনা। নিয়মিত স্বাস্থ্যসেবা মিলত না,অধিকাংশ সময় বন্ধই পাওয়া যায়।খোলা থাকলেও রোগীদের বলতো ওষুধ নেই। তাঁদের ধারণা,মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ওষুধগুলো এভাবে ফেলে দেওয়া হয়েছে। এসব ওষুধ যথাসময়ে রোগীদের মধ্যে বিতরণ করা হলে চরাঞ্চলের অসংখ্য মানুষ উপকৃত হতেন এবং স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকটাই কমে আসত।
ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মিস্টার বলেন,এ বিষয়ে আমি কিছুই জানিনা।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন,পানিতে ওষুধ ভাসতে থাকার বিষয়টি শুনেছেন। ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।