রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও তিনবারের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
শুক্রবার (১মে) রাতে ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে ইসলামপুর প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এমপি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর পরিচালনা এ সময় বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদৌলা পালোয়ান, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নাসিদা সাফিজ বিন্তি, সহ সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন লোমান,ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, সদস্য ইয়ামিন মিয়া,হোসেন শাহ ফকির,সহযোগী সদস্য আলমাস হোসেন আউয়ালসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির সুলতান মাহমুদ বাবু বক্তব্য বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যনিষ্ঠ,নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হন। তিনি আরও বলেন, দলের উন্নয়নমূলক কার্যক্রমসমূহ সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
