ঢাকাSaturday , 2 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ খেলা শুরু

Mahamudul Hasan Babu
May 2, 2026 1:57 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: ক্রীড়া হলো পেশা পরিবার পাবে ভরসা স্লোগানে নওগাঁয় নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উদ্বোধনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন ও শফিউল আজম রানা, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক সহ অন্যরা।

উদ্বোধনী খেলায়- নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক-বালিকা দল অংশ নেয়। ফুটবল খেলা উপভোগ করেন দর্শকতরা।

আয়োজকরা জানান- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।