এম এম এ রেজা পহেল ধমর্পাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় স্থানীয় একজন কৃষকের ৩ টন চাল সংগ্রহের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সহিদ উল্যা, উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী, সদস্য মাজহারুল হক, মুজিবুর রহমান মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্শিদ রাসেল,ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু , উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক আলমগীর কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী প্রমুখ।
অপরদিকে ওইদিন বিকেলে মধ্যনগর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করে মধ্যনগর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ। মধ্যনগর খাদ্যগুদামে ১ হাজার ৪০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
ধর্মপাশা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্শিদ বলেন , এবার ধর্মপাশায় ১ হাজার ৫৭৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখনো চাল সংগ্রহের বরাদ্দ আসেনি।
ধর্মপাশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম বলেন, এ বছর ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া আতপ চাল ৪৮ টাকা কেজি এবং ৩৬ টাকা কেজি গমের দাম নির্ধারণ করা হয়েছে।
