ঢাকাWednesday , 6 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে  ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর  কাবাডি (বালক-বালিকা ) বিভাগে গাংনী উপজেলা একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

Mahamudul Hasan Babu
May 6, 2026 3:04 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর কাবাডি (বালক) বিভাগে গাংনী উপজেলা একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী উপজেলা একাদশ ২টি লোনা সহ ৩৮-৩০ (১টি লোনা সহ) পয়েন্টে মেহেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

খেলায় গাংনী উপজেলার তামিম ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ এবং বাদশা ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

ফাইনাল খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানসহ অন্যান্যরা।

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর কাবাডি (বালিকা) বিভাগে গাংনী উপজেলা একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী উপজেলা একাদশ ৪টি লোনা সহ ৩৮-৩০ পয়েন্টে মেহেরপুর পৌর একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

খেলায় গাংনী উপজেলার হাবিবা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ এবং হুজাইফা ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

ফাইনাল খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানসহ অন্যান্যরা।