ঢাকাWednesday , 6 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে রিক্সা চালককে কুপিয়ে হত্যা

Mahamudul Hasan Babu
May 6, 2026 3:04 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গােলাম হােসেন নামের এক রিক্সা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  নিহত গােলাম হােসেন মেহেরপুর জেলা শহরের শেখপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার সন্ধ্যার  দিকে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রিক্সা চালক গােলাম হােসেন তার রিক্সা নিয়ে প্রতিবেশী কালু মিয়ার বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে আসছিলেন। এসময় রিক্সার ধাক্কায় প্রাচীরের কয়েক ইট খুলে পড়ে যায়। এ নিয়ে গােলাম হােসেনের সাথে কালু মিয়ার   বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কালুর হাতে থাকা দা দিয়ে গােলামকে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে। প্রতিবেশীরা আহত গােলাম হােসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

মেহেরপুর সদর থানা সূত্র জানায়,ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।