মোঃ মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স এবং সদস্য সচিব সাদ্দাম হোসেনকে সংবর্ধনা জানিয়ে ভাঙ্গুড়া উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় প্রদর্শন করে। এসময় নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা মো.সজল খান ,আজানুর খান, এছাড়া আরো উপস্থিত ছিলেন জীম খান, বুলবুল হোসেন, সিয়াম সহ প্রমুখ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পাবনা জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
