রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ “জ্বালানি তেলের সংকটের জন্য শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই আজ এই সংকট তৈরি হয়েছে। এতে শুধু সাধারণ মানুষ নয়,এমপি-মন্ত্রীরাও কষ্টে পড়েছেন। তবে সরকার সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এভাবেই দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও বৈশ্বিক প্রভাবের প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৭মে) বিকেলে পাথর্শী ইউনিয়ন–এ ওরা ১১ জন স্মৃতি পরিষদ সভাপতি স্থানীয় বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে করেন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুলের সঞ্চালনায় আয়োজন অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। জনগণকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে
পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান প্রমুখ। সভায় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
