ঢাকাFriday , 8 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

Mahamudul Hasan Babu
May 8, 2026 2:03 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : আটোয়ারীতে পঞ্চগড়-১ আসনের সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামে কোদাল দিয়ে মাটি কেঁটে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। এসময় উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ¦ এমএ মজিদ, উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাক্কারুল আলম চৌধুরী কচি, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী প্রমূখ। উক্ত খাল পুন:খনন কর্মসূচীতে ৫১,৫৩,৯৯৫ টাকা বরাদ্দ দিয়েছেন সরকার। পরে সাংসদ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসই করনের লক্ষ্যে এইচবিবি করণ প্রকল্পের আওতায় উত্তর তোড়িয়া কালি বাড়ীতে ৫০০ মিটার এবং রসেয়া জামুরিবাড়ী এলাকায় ১০০০ মিটার সর্বমোট ১,২১,৫২৮৯০ টাকা ব্যায়ে মোট ১৫০০ মিটার এইচবিবি অর্থাৎ হেরিং-বোন-বন্ড করণ কাজের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, খাল খনন কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি যুগান্তকারী সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি প্রথম চালু করেন এবং বর্তমান সরকার ২০২৬ সালে নতুন করে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছেন। এই কর্মসূচি সেচ সুবিধা, মাছ উৎপাদন, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করে। খাল খনন কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য : কৃষি উৎপাদন বৃদ্ধি: শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করে ফসলি জমির উৎপাদন বাড়ানো। বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ : বর্ষাকালের অতিরিক্ত পানি ধারণ এবং জলাবদ্ধতা দূর করা। পরিশেষে, খাল খনন কর্মসূচি কেবল মাটির কাজ নয়, বরং এটি একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার এবং গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটি দীর্ঘমেয়াদী কৌশল।