ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে গ্রামীন রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন

Mahamudul Hasan Babu
May 9, 2026 5:39 pm
Link Copied!

রাকিবুল ইসলাম কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ২০২৫-২০২৬অর্থবছর প্রথম পর্যায়ে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে টিআর (টেস্ট রিলিফ) কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন চলছে।

কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে উলিপুর উপজেলায় কাবিটা প্রকল্প ৭১টি, টিআর (টেস্ট রিলিফ) প্রকল্প ১৮৮টি ও কাবিখা (চাল) প্রকল্প ১৮টি এবং কাবিখা (গম) প্রকল্প ২০টি প্রাপ্ত বরাদ্দে গ্রামীন রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন চলছে।

সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ অ্যাকশন প্ল্যান ও ব্যাপক কর্মসূচী বাস্তবায়নে দেশের সামগ্রিক মফস্বল এলাকার পরিবর্তনের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প বাস্তবায়ন চলছে।

জানা গেছে, উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় (প্রথম পর্যায়ের) টিআর প্রকল্প বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসল্লীপাড়া জামে মসজিদ সংস্কার, বেগমগঞ্জ ১নং ওয়ার্ডের হবির বাড়ি হইতে শাহাবুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তায় গাইড ওয়াল নির্মাণ, বেগমগঞ্জ ৭নং ওয়ার্ডের সোনালালের বাড়ির সামনে রাস্তায় গাইড ওয়াল নির্মাণসহ রাস্তা সংস্কার ও বুড়াবুড়ি ইউনিয়নের দলবাড়ি মন্দিরের ভিতরের ফ্লোর ঢালাই ও টাইলস করুন, বুড়াবুড়ি মগপাড়া জামে মসজিদের অজুখানা নির্মাণ, কাবিটা প্রকল্প বেগমগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সরকার পাড়া আহাদের বাড়ি হইতে জয়ধারের বাড়ি পর্যন্ত রাস্তায় গাইডওয়াল নির্মাণ ও মাটি ভরাট, ৭নং ওয়ার্ডের বারাডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাইডওয়াল নির্মাণ ও মাটি ভরাট, ৪নং ওয়ার্ডের রসুলপুর ঈদগাহ মাঠের গাইড ওয়াল নির্মাণ ও মাটি ভরাট, ৩নং ওয়ার্ডের মধ্য ইসলামপুর ঈদগাহ মাঠের বাউন্ডারীওয়াল নির্মাণ ও মাটি ভরাট, বুড়াবুড়ি ইউনিয়নের রসুলপুর কবরস্থানের বাউন্ডারীওয়াল নির্মাণ-মাটি ভরাট, টিআর প্রকল্প বেগমগঞ্জ পোড়ার চর নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নসহ মাঠে মাটি ভরাট, ৩নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর জামে মসজিদ উন্নয়ন, ফকিরের চর ময়মনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়নসহ মাঠ ভরাট, তবকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বামনছড়া মজিদিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মেঝে প্লাস্টার ও গৃহ সংস্কার ৬নং মোহাম্মদের মোড় হতে রুইয়ারপাড়গামী রাস্তায় মৃত আব্দুল গনি সাহেবের বাড়ির সামনে রাস্তায় ইউড্রেন নির্মাণ এবং কাবিখা প্রকল্প বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা ঈদগাহ মাঠে মাটি ভরাট, প্রকল্প বুড়াবুড়ি ইউনিয়নের কিশামত ফুলবাড়ী কবরস্থানের মাটে মাটি ভরাট, বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কানাপাড়া কবরস্থানে মাটি ভরাট এবং ৭নং ওয়ার্ডের উত্তর বালাডোবা আশকেত মাষ্টারের বাড়ী হইতে চেয়ারম্যানের বাড়ী গামী রাস্তা সংস্কারের মাধ্যমে ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা-মসজিদ-মন্দির সেবামূলক প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রকল্পগুলোতে পরিলক্ষিত হয় যে, প্রকল্পে সাইনবোর্ড ও তার নিয়মাবলী পাওয়া গেছে।
বেগমগঞ্জ ইউনিয়নের মুসুল্লিপাড়া এলাকার বাসিন্দা আরিফ মন্ডল, লাল চাঁদ ফকির, রুবেল মিয়া, হাফেজ, সেকেন্দার আলী, আঃ জলিল, বলেন, কাবিটা, কাবিখা টিআর ও প্রকল্পে গ্রামীন রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন চলছে। চেয়ারম্যান মেম্বার’রা নির্বাচনের সময় যে প্রত্যয় ব্যক্ত করেছেন বাস্তবে তা শতভাগ সফলভাবে বাস্তবায়ন করেছেন।

সফিকুল ইসলাম ও নুর আলম, হেলাল মিয়া, নজির হোসেন, বারু মিয়া বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প বাস্তবায়ন চলছে। এ সব প্রকল্পের কাজ করা হয়েছে বলে ফসল পরিবহণ সহজ, শ্রমিক খরচ সাশ্রয় ও চলাচল উপযোগি হওয়ায় খুবই খুশি।

স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম ও কাইয়্যুম সরকার বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিরলস পরিশ্রমে সবগুলো প্রকল্প সর্বদা সঠিকভাবে মনিটরিং করে শতভাগ প্রকল্পের কাজ বাস্তবায়ন হওয়ার পরে বিল-ডিও প্রদান করেছেন।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও বুড়াবুড়ি ইউনিয়নের ৪বারের সফল ইউপি সদস্য মোঃ আব্বাস আলী সরকার এবং তবকপুর ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় আমাদের ইউনিয়নের রাস্তাঘাট, কালভাট, গাইড ওয়াল, সিসি রাস্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শতভাগ সার্বিক উন্নয়ন করে আসছি।

উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. মিজানুর রহমানের বলেন, প্রকল্প পরিদর্শণ করে আসছি ও শতভাগ বাস্তবায়ন হওয়ার পরে বিল-ডিও প্রদান করা হচ্ছে। কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান বলেন, প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসন সর্বদা পরিদর্শন করে আসছে। চলমান প্রকল্প গুলোতে জোর মনিটরিং অব্যহত রয়েছে।