ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে বিয়ের গাড়ি বহরে থাকা মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

Mahamudul Hasan Babu
May 9, 2026 5:37 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বিয়ের গাড়ির বহরে থাকা মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বদনপুর ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নতুনভূক্ত মালিথিয়া গ্রামের রাশিদুল ইসলামের ছেলে এবং শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাদিকুল বাইসাইকেল যোগে লাঙ্গলবাঁধ বাজার থেকে টিকারবিলা বাজারের দিকে যাচ্ছিল। বিয়ের গাড়ি বহর অপরদিকে থেকে আসছিল। বিয়ের গাড়ি বহরটি তাকে অতিক্রম করার সময় বহরে থাকা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হয়। মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে বহরে থাকা অন্য গাড়িতে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাদিকুলকে উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিকুলের মৃত্যুতে পরিবার ও এলাকা শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তবে নিহতের পরিবার কোন অভিযোগ করেনি। ফলে মৃতদেহটি পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।