আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক এবং মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম।
বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংস্কৃতি ও বাঙালির জীবনধারায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টি আজও বাঙালির চিন্তা-চেতনা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবীর, শাকির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
