ঢাকাSaturday , 9 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী থানার  অফিসার ইনচার্জ এর সামনে সাংবাদিককে হত্যার হুমকি!

Mahamudul Hasan Babu
May 9, 2026 6:01 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরর গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাসের নিজ কার্যালয়ে তার উপস্থিতিতে সাংবাদিক কে হত্যার হুমকি দিয়েছেন পরিছন্নেছা ও তার দুই সহযোগী আব্দুস সালাম ও খায়রুল ইসলাম। পরিছন্নেছা (৫৮)গাংনী উওর পাড়ার মৃত নবীছদ্দীন এর স্ত্রী। আব্দুস সালাম (৬০)গাংনী পৌর সভার ৮ নং ওয়াডের বাগান পাড়ার মৃত শামসুদ্দিন এর ছেলে।খায়রুল ইসলাম (৪০) করমদি গ্রামের রুহুল আমিন এর ছেলে।

সাংবাদিক বিল্লাল হোসেন (৪২) পূর্ব মালসাদহ গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোশারফ হোসেনের ছেলে। এবং তিনি দৈনিক বজ্রপাত পএিকার গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

মোশারফ হোসেনের সাথে জমি জায়গা নিয়ে গাংনী উত্তরপাড়ার পরিছন্নেছার সাথে ২০১২ সাল থেকে মেহেরপুর  আদালতে মামলা চলমান ছিল। দেং ৯৩/২০১২ পরবর্তী ২৫৩/২০১৩ উক্ত মোকদ্দমার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে সিনিয়র সরকারি জজ জনাব বেল্লাল হোসেন ১৫/৯/২০২০ ইং তারিখে রায় প্রদান করেন। এবং ১৭/০৯/২০২০ ইং তারিখে ডিক্রী প্রদান করেন। রায় এবং ডিক্রী মোশারফ হোসেন গং এর পক্ষে প্রদান করা হয়। মোশারফ হোসেন গং প্রাপ্ত রায় এবং ডিক্রীর বুনিয়াদে গাংনী উপজেলাধীন ৬৩ নং কাস্টদহ  মৌজার আর এস ৪৮২ নং খতিয়ানভুক্ত আরএস ১১৮ /১১৭২ দাগের ৪১ শতক জমি নিজ নামে নামজারির জন্য আবেদন করেন। এমতাবস্থায় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ -নূর -ই-আলম সিদ্দিকী গাংনি মেহেরপুর দেওয়ানি ৫৩/ ২০১৩ মোকদ্দমার রায় ও ডিক্রীর বুনিয়াদে এবং ইউ এল এ ও ষোলটাকা সুপারিশ মতে সার্বিক বিবেচনায় গাংনী উপজেলাধীন ৪৪৩/৯পি-১/২০১৮ ও ৩৫৭৯/৯-পি-১/২০১৬-১৭ নং নামজারি কেসের হোল্ডিং ভুক্ত ৬৩ নং  কাষ্টদহ মৌজার আরএস ৪৮২ নং খতিয়ানভুক্ত আরএস১১৮/১১৭২ দাগের সমুদয় ৪১  শতক জমি কর্তন করে আবেদনকারী মোঃ মোশারফ হোসেন গং এর নামে ৭৯৫ নং নতুন খতিয়ান অনুমোদন করে দিয়েছেন। মোশারফ হোসেন গং উক্ত নামজারীর আদেশ পেয়ে  ৭৯৫ নং নতুন খতিয়ানে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত খাজনা পরিশোধ করে দিয়েছেন। উক্ত রায় এবং ডিক্রীর আদেশ বাতিলের জন্য বিবাদী পরিছন্নেছা,স্বামী মৃত নবীছদ্দীন, গাংনী  উওর পাড়া, গাংনী, মেহেরপুর। মেহেরপুর সহকারি জজ আদালতে মিস ১০/ ২০২২ নং মামলা দায়ের করেন। মামলা দায়ের করার দীর্ঘ পাঁচ বছর পর সিনিয়র সিভিল জজ মেঘা গুপ্তা ১৬ /০৪ /২০২৬ ইং তারিখে অত্র মিস ১০ /২০২২ মোকদ্দমাটি নামঞ্জুর করে দেন। অর্থাৎ বিবাদী পরিন্নেছার দায়ের কৃত মিস ১০ /২০২২ নং মামলাটির রায় ও মোশারফ হোসেন গং এর পক্ষে চলে আসে। ২০১২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ১৪ বছরে সিনিয়র সিভিল জজ আদালত মেহেরপুর থেকে দুটি রায় মোশারফ হোসেন গং এর পক্ষে চলে আসে। এই দুটি রায়ের বুনিয়াদে মোশারফ হোসেন গং তার নিজের জমিতে ফসল বপন করতে গেলে বিবাদী পরিছন্নেছা ও তার ভাড়াটিয়া গুন্ডারা বাধা প্রদান করে।বিষয়টি গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস অবগত হলে, এসআই ওয়াহেদ এর মাধ্যমে উভয় পক্ষকে অফিসার ইনচার্জ এর কক্ষে জমির কাগজপত্র নিয়ে বসা হয়। অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস বিবাদী পরিছন্নেসার জমির কাগজপত্র দেখতে চাইলে সন্তোষজনক কোন কাগজপত্র দেখাতে পারেন নাই। একপর্যায়ে বিবাদী পরিছন্নেছা উত্তেজিত হয়ে সাংবাদিক বিল্লাল  হোসেনকে অফিসার ইনচার্জ উত্তম কুমার দাসের কক্ষে এবং তার উপস্থিতিতে হত্যার হুমকি দেয়। বিবাদী পরিছন্নেছা বলেন, আমি ওসি সাহেবের সামনে বলে গেলাম বিল্লাল যদি জমির উপরে যায়, ওই জমিতেই বিল্লালকে জবাই করবো।